✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বরিশালে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৭, | ০৯:২১:৩৭ |

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৪ জন।

সোমবার (৭ জুলাই) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মারা যাওয়া দু’জন হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার আ. ছালামের মেয়ে ছনিয়া (২৮) এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইউছুফ মিয়ার ছেলে মো. সাইফুল (৩৫)। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, বরগুনায় ৬ জন এবং পটুয়াখালীতে ১ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ ও জেলা-উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ৫,৭১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৫,২৮০ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪২২ জন।

বরগুনা জেলায় এ সময়ের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ ৩,৪৪৩ জন। তাদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৩,২৩১ জন এবং এখনো চিকিৎসাধীন রয়েছেন ২০৬ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলায় নতুন করে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬৩ জন।

-বরিশাল প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..