✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইসরায়েলি আগ্রাসন বন্ধ নিয়ে হিজবুল্লাহর সাফ বার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৬, | ০৮:৩০:৩২ |

ইসরায়েলের হুমকি কিংবা আন্তর্জাতিক চাপ—কোনো কিছুতেই অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ।

রোববার (৬ জুলাই) বৈরুতের দক্ষিণাঞ্চলে আশুরা উপলক্ষে আয়োজিত এক মহাসমাবেশে সংগঠনটির নেতা নাঈম কাসেম এ ঘোষণা দেন।

তিনি জোর দিয়ে বলেন, “হুমকি দিয়ে আমাদের মাথা নত করানো যাবে না। প্রতিরোধই আমাদের অস্তিত্ব।”

হাজারো সমর্থকের সামনে দেওয়া এ ভাষণে কাসেম বলেন, “আমরা অস্ত্র ছাড়ব না, যতক্ষণ না ইসরায়েল আগ্রাসন বন্ধ করে।”

দীর্ঘদিন হিজবুল্লাহর নেতৃত্বে থাকা হাসান নাসরাল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর সংগঠনের হাল ধরেছেন নাঈম কাসেম। তাঁর মতে, সংগঠনের অস্তিত্ব ও প্রতিরোধ গড়ে তোলার পথ এখনও প্রাসঙ্গিক, বিশেষ করে ইসরায়েল যখন যুদ্ধবিরতি ভেঙে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

বক্তব্যে তিনি আরও বলেন, “আমরা কেবল তখনই অস্ত্র রাখব, যখন ইসরায়েল আমাদের ভূখণ্ডে হামলা বন্ধ করবে। তারা যখন যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তখন প্রতিরক্ষাই আমাদের অধিকার।”

গত বছরের যুদ্ধের পর লেবাননের নতুন সরকার বারবার বলছে, দেশের ভেতরে অস্ত্র রাখার অধিকার শুধু রাষ্ট্রের। একইসঙ্গে তারা চাইছে, ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির সব শর্ত মেনে চলুক ইসরায়েল।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক সোমবার বৈরুতে আসছেন। তিনি লেবানন সরকারের কাছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার সময়সীমা চাইবেন বলে জানা গেছে। লেবানন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংসের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহর যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে—ইসরায়েল সীমান্ত থেকে অন্তত ৩০ কিলোমিটার দূরে সরে যাওয়ার কথা ছিল। একইভাবে ইসরায়েলেরও সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা থাকলেও তারা এখনো পাঁচটি কৌশলগত পয়েন্টে অবস্থান করছে।

এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর সাফ বার্তা—হুমকি নয়, বরং ন্যায়বিচার এবং আক্রমণ বন্ধ হলেই শান্তি সম্ভব।

সূত্র: আরব নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..