✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শামুক সংগ্রহ নিষিদ্ধ, লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২১, | ০৮:২৭:১৬ |

সুন্দরবনের নদী থেকে শামুক সংগ্রহ করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বনবিভাগ। শনিবার সন্ধ্যায় সুন্দরবন উপকূলীয় অঞ্চলে মাইকিং করে এ সতর্ক বার্তা প্রচার করা হয়।

জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র জেলেদের মাধ্যমে সুন্দরবনের নদী থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে ভারতে পাচার করছে। শামুক নিধনের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

 

বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, “সুন্দরবন একটি নির্দিষ্ট এরিয়া। এখানে সবকিছুর সীমাবদ্ধতা আছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শামুক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটা ধরা বা সংগ্রহ আইনগতভাবে নিষিদ্ধ। কেউ যদি শামুক ধরে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..