সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩১৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৬, | ০৮:২২:৫১ |

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৭ জন রোগী। তবে এসময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি। এর মধ্যে বরিশাল বিভাগেই আক্রান্ত হয়েছে ১২৭। 

রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে রোববার ( জুলাই) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৭ জন রোগী। বরিশাল বিভাগেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। ২৪ ঘণ্টায় ১২৭ জন আক্রান্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ৭০ জন ছাড়াও ঢাকা বিভাগে ৫২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২ জন, খুলনা বিভাগে ১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৫ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (২০ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১২ জন ও চট্টগ্রাম বিভাগে ৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন, খুলনা ও রাজশাহী বিভাগে দুইজন করে মোট ৪ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..