সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সৃজিতের নায়িকা পরীমনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৬, | ১৮:৫৭:৪৩ |

এবার ওপার বাংলার গুণী নির্মাতা সৃজিত মুখার্জির নায়িকা হচ্ছেন পরীমনি। অনেকদিন ধরেই খবরটি গুঞ্জন হিসেবে উড়ে বেড়াচ্ছিলো সৃজিতের একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন পরী। তবে পরিচালক বা নায়িকা কেউ এ নিয়ে মুখ খুলেননি। এবার সেই গোপন খবর প্রকাশ করলো ভারতের গণমাধ্যম আনন্দবাজার। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটি অবলম্বনে ওয়েব সিরিজ় করতে চলেছেন সৃজিত। এটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে। পরিচালক অনেক দিন ধরেই এই বইটি নিয়ে কাজ করার কথা ভাবছেন। গত বছর বাংলাদেশে গিয়ে বৈঠক করে এলেও বিষয়টি বাস্তবায়িত হয়নি।

অবশেষে সব চূড়ান্ত হয়েছে। এই সিরিজ়ে দুই বাংলার অভিনেতারাই থাকবেন। আপাতত সিরিজের মুখ্য চরিত্র মুশকান জুবেরী হিসেবে চূড়ান্ত হয়েছেন পরীমনি। এর আগে মুশকান জুবেরীর চরিত্রের জন্য জয়া আহসানের নাম ভাবা হয়েছিল। উপন্যাসের লেখকের কাছ থেকে সৃজিত পরামর্শ চাইলে তিনিও জয়াকে নেওয়ার কথাই বলেন। তবে শেষ পর্যন্ত এই সিরিজ়ে জয়ার বদলে পরীমনিকেই নেওয়া হচ্ছে। শিগগিরই এ ওয়েব সিরিজের কাজ শুরু হবে। পরীমনি ছাড়াও এটিতে আরো থাকছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এ মুহুর্তে সৃজিতের হাতে ফেলুদার নতুন কিস্তির ব্যস্ততা৷ এটি গুছিয়ে নিয়েই মাঠে নামবেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..