সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নারী দলের নির্বাচক হলেন সালমা খাতুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২০, | ০৬:৫৮:৫৮ |

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। সাবেক এই তারকা অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবকিছু ঠিক থাকলে ১ অক্টোবর থেকেই নারী দলের নির্বাচক হিসেবে বিসিবিতে যোগদান করার কথা সালমা খাতুনের। যুগান্তকেরর সঙ্গে একান্ত আলাপে এমনটি জানান জাতীয় দলের সাবেক এই তারকা।

 

২০১১ সালের ২৬ নভেম্বরে সাভারে নারীদের ওয়ানডে বিশ্বকাপে আয়ারল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সালমা খাতুনের। তারপর থেকে ধারাবাহিক জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। শুধু খেলাই নয়, জাতীয় দলের লম্বা সময় ধরে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই তারকা অলরাউন্ডার। সবশেষ ৯ জুলাই ২০২৩ সালে মিরপুরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।

জাতীয় দলের হয়ে ৯৫টি টি-টোয়েন্টি আর ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলেন সালমা খাতুন। তিনি দুই ফরম্যাটে ব্যাট হাতে ১ হাজার ১২৫ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১৩৬ উইকেট।

৩৫ বছর ছুঁই ছুঁই সাবেক এই তারকা ক্রিকেটার; ১ অক্টোবর থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..