সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ট্রাম্পের শেয়ারকৃত ছবি সড়ালো টুইটার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০২, | ১৬:০৪:৩৭ |

কপিরাইট ভঙ্গ করায়​​​​​​​ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি ছবি অপসারণ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।

জানা গেছে, গত ৩০ জুন ট্রাম্প একটি ছবি টুইটারে শেয়ার করেন। পরে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস দাবি করে তাদের তোলা ছবির ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছেন ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক টাইমস থেকে কপিরাইটের অভিযোগ পাওয়ার পর টুইটার ট্রাম্পের শেয়ার করা ছবিটি অপসারণ করে।

তবে এই ঘটনায় টুইটার এবং নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।

গত মে থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। এর আগে ট্রাম্পের একটি পোস্টকে বিভ্রান্তিমূলক বলে উল্লেখ করে টুইটার। পরে যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত আইন পরিবর্তনের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..