সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

লন্ডন গেলেন অর্থমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০২, | ১৬:০৩:১৮ |

চিকিৎসার ফলোআপের জন্য বুধবার বিকেলে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একইদিন তার দুই মেয়ে ও স্ত্রীও গেছেন বলে জানা গেছে। তার দুই মেয়ে লন্ডনেই থাকেন। কিন্তু করোনার বিস্তারের আগে দেশে এসে আটকা পড়েন। তাই আজকে তারাও গেছেন।

সূত্র জানায়, মূলত চিকিৎসার জন্যই অর্থমন্ত্রী লন্ডন গেছেন। দেশে ফিরতে এবার তার কিছুটা সময় লাগবে বলেও জানায় ওই সূত্র। এর কারণ ব্যাখ্যা করে সূত্রটি জানায়, করোনা মহামারিতে লন্ডন পৌঁছানোর পর অর্থমন্ত্রীকে সেখানে সপরিবারে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। এরপর তিনি চিকিৎসকের পরামর্শ নেবেন।

পারিবারিক ওই সূত্র জানায়, অনেক দিন আগেই চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য অর্থমন্ত্রীর লন্ডন যাওয়ার কথা ছিল। একদিকে করোনা পরিস্থিতির অবনতি, অপরদিকে ২০২০-২১ অর্থবছরের বাজেট তৈরি, সংসদে উপস্থাপন ও সংসদে পাস করার কাজে ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..