✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হবিগঞ্জের নবীগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ হারাল ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৭, | ০৮:০৮:৫৫ |
হবিগঞ্জের নবীগঞ্জে আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে বাসচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লার সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) ও তার ছেলে তকি (৪)। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শামিমা আক্তার ছেলেকে নিয়ে নবীগঞ্জ উপজেলার দিনারপুরে আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন।
এ দিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটক করার চেষ্টা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..