সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যেসব ভুলে বাতিল হবে বিসিএস প্রিলির উত্তরপত্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৬, | ০৫:৩৬:১৮ |
আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পরীক্ষার্থীদের জন্য উত্তরপত্র সঠিকভাবে পূরণ করাসহ একগুচ্ছ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এতে স্বাক্ষর করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে না লিখলে এবং ঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কোনোরূপ কাটাকাটি করলে, উত্তরপত্রে ফ্লুইড লাগালে, কোনোরূপ সাংকেতিক চিহ্ন প্রদান করলে বিসিএস পরীক্ষায় তার প্রার্থিতা বাতিল হবে।

পরীক্ষায় অসদুপায় প্রতিরোধে শিক্ষার্থীদের নিম্নলিখিত নির্দেশনা দিয়েছে পিএসসি

১. পরীক্ষার কেন্দ্রে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা নিষিদ্ধ। এসব সামগ্রীসহ পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

২. হলের গেটে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের।

৩. পরীক্ষার দিন নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। সে নির্দেশনা অনুসরণ করতে হবে।

৪. পরীক্ষার সময় পরীক্ষার্থীর কানের ওপর কোনো আবরণ রাখবেন না, খোলা রাখতে হবে। কানে হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..