✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৫, | ০৫:২১:০৭ |

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে দুই বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৫ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন অফিসের সামনে এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহত ব্যক্তির নাম রাজু, তিনি ইউনিক পরিবহনের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ইউনিক পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকাগামী ছিল এবং এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেটমুখী ছিল। পথিমধ্যে সংঘর্ষে রাজু নামের একজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে দুই বাসচালকসহ বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

-শেরপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..