সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মুরাদনগরে ভিডিও ছড়ানো সেই শাহপরান কারাগারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৫, | ০৫:১৬:০৭ |

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের পর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার শাহপরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার আমলী আদালত-১১-এর বিচারক মমিনুল হক এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি শাহপরানকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার তার রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

জানা যায়, গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক নারী ধর্ষণের শিকার হন। পরে ওই নারীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ধর্ষণ ও নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে দুটি মামলা করেন। মামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীসহ ৬ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন, ফজর আলী, তার ভাই শাহপরান, একই এলাকার সুমন, রমজান, আরিফ ও অনিক। গত ৩ জুলাই এই পাঁচ আসামিকে আদালত তিন দিনের রিমান্ডে পাঠান। বর্তমানে ফজর আলী চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না। শাহপরানের রিমান্ড চেয়ে আবেদন করা হবে। পুলিশ জানিয়েছে, দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টিকারী এ ঘটনার তদন্ত এখনও চলমান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..