সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বইমেলাও হকারদের দখলে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৯, | ১০:১৮:৫২ |

বইমেলার ভেতরে ও সামনে হরেক রকমের পণ্য নিয়ে বসেছে হকাররা। খেলনা থেকে ঘরের আসবাব পত্র কি নেই এখানে! দেখে মনে হতে পারে বাণিজ্য মেলা। ঝালমুড়ি, ফুচকা, চটপটি থেকে পান, জর্দা, সুপারিশ কি লাগবে? সব মিলছে বইমেলার ভেতরেই।

বই মেলায় ফুড কর্নার থাকা সত্ত্বেও হকারদের দখলে বই মেলা। যার যা খুশি তাই করছে এই আসরে। এ যেন হকারদের মেলা। তারা বলছেন বেশি টাকার আশায় ঢুকে পড়ছেন বই মেলায়।

লেখক প্রকাশকরাও তাই প্রশ্ন তুলেছে বাংলা একাডেমির এই আয়োজনের আইনশৃঙ্খলা নিয়ে। অন্যদিকে পুরোনো তেলে খুব মন দিয়ে চলছে ভাজাপোড়া বানানোর কাজ। বই মেলার সোহরাওয়ার্দী উদ্যান গেটের সামনে চলছে মহাযজ্ঞ।

বই মেলার প্রবেশ পথ প্রায় বন্ধ করে চলছে হকারদের বেচা বিক্রি। যারা যাতায়াত করছেন তারা পড়েছেন বিপাকে।

আর গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী হকারদের সরাতে চেষ্টা করে। তবে তখনও চলে চোর পুলিশ খেলা। একদিক দিয়ে সরালে অন্যদিক দিয়ে হাজির তারা।

মেলার শৃঙ্খলার বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে দায় স্বীকার করলেও। আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির ব্যাপারটিও উঠে আসে বাংলা একাডেমির মহাপরিচালকের বক্তব্যে।

পুলিশ ও আনসার বাহিনী যেখানে হকার মুক্ত করার কথা সেখানে দেখা মিলল তারাই তাদের ক্রেতায় পরিণত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..