হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে লিভারপুল-চেলসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৪, | ০৮:৫২:৫৭ |

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে দুই জায়ান্ট লিভারপুল ও চেলসি। টানা দুই হারের পর জয় পেতে মরিয়া ইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও ইনজুরির কারণে এই ম্যাচ থেকে চিটকে গেছেন অলরেডদের নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকার। অন্যদিকে ইপিএলে নিজেদের শেষ ম্যাচ হারা চেলসি ঘুরে দাঁড়াতে চায় যেকোনো মূল্যে। স্টামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু আজ রাত সাড়ে দশটায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার। সে অভিজ্ঞতা ভুলতে না ভুলতেই চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাতাসারেইয়ের বিপক্ষেও তিক্ত অভিজ্ঞতার স্বাক্ষী হতে হয়েছে অলরেডদের। হঠাৎই উড়তে থাকা লিভারপুল নেমে এল মাটিতে।

শিরোপা ধরে রাখার মিশনে অবশ্য শুরু থেকেই অপ্রতিরোধ্য আর্না স্লটের শিষ্যরা। শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেয়া রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছে দল। তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ভাগ্য সহায় হয়নি মোহাম্মদ সালাহদের। তারপরও ইপিএলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। সমান ম্যাচে টেবিলের দুইয়ে থাকা আর্সেনাল থেকে ২ পয়েন্ট এগিয়ে লিভারপুল। চেলসির বিপক্ষে জয় সেই ব্যবধানটা আরো বাড়াতে চায় স্লট শিষ্যরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...