সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সীমিত আকারে হজ, বাইরে থেকে যেতে পারবে না কেউ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৩, | ১০:৪৬:৫৭ |

করোনাভাইরাসের বিস্তার রোধে এ বছর খুবই সীমিত পরিসরে হজ হবে। শুধু সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাসকারী বিদেশি নাগরিকরা আসন্ন হজে অংশ নিতে পারবেন। অর্থাৎ বাংলাদেশসহ অন্যান্য সকল দেশ থেকে এবার হজযাত্রা বন্ধ থাকবে।

সোমবার সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে। সৌদিতে নিযুক্ত বাংলাদেশের হজ কাউন্সিলর মাকসুদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সৌদি সরকারের নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সীমিত খুবই সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে ১১৪১ হিজরির হজ আয়োজনের নির্দেশনা দিয়েছে। হজের গণজমায়েতে করোনার বিস্তারের আশঙ্কা রয়েছে। তাই হজযাত্রীদের সুরক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি বছর প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ পালন করেন। বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ৩৭ হাজার হজ যাত্রী যাওয়ার কথা ছিল। হজে যেতে ইচ্ছুক ৬৭ হাজার মানুষ ইতিমধ্যে নিবন্ধন করেছেন। সীমিত আকারে হজ আয়োজনের সিদ্ধান্তের কারণে, তাদের কেউ এবার হজে যেতে পারবেন না।

সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ একাধিকবার জানিয়েছিলেন, যারা এবার হজ যেতে পারবেন না, আগামী বছরের জন্য অগ্রাধিকার পাবেন। কেউ আগামী বছর যেতে না চাইলে টাকা ফেরত পাবেন। সৌদি সরকারও গত মাসে একই সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

করোনার বিস্তার রোধে গত মার্চ থেকে ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি আরব। বন্ধ রাখা হয় পবিত্র মক্কা শরিফ। এর কয়েকদিন পর সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যেও ওমরাহ হজ সাময়েক সময়ের জন্য স্থগিত করা হয়। তবে রমজানে সীমিত আকারে কাবা প্রাঙ্গন খুলে দেওয়া হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ হজ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..