✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-১০-০৪, | ১০:১৩:৩৪ |চলতি মাসেই যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১৩ অক্টোবর। সে ম্যাচ সামনে রেখে শুক্রবার (৩ অক্টোবর) ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি। অধিনায়ক লিওনেল মেসিও আছেন এই দলে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন এনজো ফার্নান্দেজ। এছাড়া দলে জায়গা পেয়েছেন ৩ নতুন মুখ।
বিশ্বকাপ বাছাইপর্ব শেষ, এবার আর্জেন্টিনার নজর বিশ্বকাপের মূল পর্বে। তারই ধারাবাহিকতায় এ মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার অ্যানিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||