সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নাসিমের আসন শূন্য ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৮, | ১৪:৩৯:১২ |

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করায় সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। এর আগে গত ১৩ জুন তিনি মারা যান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনে পাঠিয়েছেন। যার গেজেট প্রকাশিত হয়েছে বুধবার (১৭ জুন)। এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ৩০ জ্যৈষ্ঠ ১৪২৭/১৩ জুন ২০২০ তারিখ পূর্বাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনও আসন শূন্য হলে তার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোটের আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে। তবে করোনা ভাইরাসের প্রকোপের কারণে সব ধরনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মহামারির কারণে ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোট করা সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) সংবিধান দৈব-দুর্বিপাক জনিত কারণে আরও নব্বই সময় দিয়েছে। এক্ষেত্রে আসন শূন্য হওয়ার ১৮০ দিন অর্থাৎ আগামী ৯ ডিসেম্বরের মধ্যে উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যেও মহামারি না কাটলে এবং নির্বাচন করা সম্ভব না হলে, সুপ্রিম কোর্ট থেকে ব্যাখ্যা নিয়ে পরবর্তীতে ভোটের সময় নির্ধারণ করা যাবে। ইতোমধ্যে চারটি উপ-নির্বাচনও মহামারির কারণে স্থগিত রেখেছে ইসি। নির্দিষ্ট সময়ের ভোট করতে না পারলে এসব নির্বাচন নিয়েও সুপ্রিম কোর্টের ব্যাখ্যা নিতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..