সর্বশেষ :
উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে টু সিটার ইভি আনছে রোলস রয়েস বাজারে আসবে মাত্র ১০০ গাড়ি যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার ভিয়েতনামে চালু হচ্ছে ভিনগ্রুপের প্রথম আন্তঃনগর বুলেট ট্রেন চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ জানুয়ারি-মার্চ প্রান্তিক চীনের জিডিপি বেড়েছে ৫% ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুতে বিনিয়োগ টেক জায়ান্টদের ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

অপু বিশ্বাসকে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করলেন মিষ্টি জান্নাত!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১১, | ০৯:০১:২৬ |
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ভক্তরা প্রায়ই তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে।
অপু বিশ্বাস বলেন, ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান। মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন। আবার শুকিয়ে গেলে কিয়ারা আদভানি মনে হয়। অনেক সময় সারা আলী খানের সঙ্গেও মিল খুঁজে পান অনেকে। শুধু ভক্তরাই নয়, চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও মনে করেন- অপু বিশ্বাসকে দেখতে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতো লাগে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্য নিয়ে তৈরি একটি ফটোকার্ড শেয়ার করেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি লিখেন-“অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।”
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা। অনেকেই মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করছেন। আবার অনেকে ঠাট্টাও করেছেন।
কারণ, মিষ্টি জান্নাতের সঙ্গে অপু বিশ্বাসের প্রাক্তন শাকিব খানকে জড়িয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে। সেখানে এই নায়িকার মুখে অপু বন্দনাতে খানিকটা অবাকও হয়েছেন ভক্তরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..