সর্বশেষ :
ভারী বৃষ্টির পূর্বাভাস, দ্রুত বাড়তে পারে নদীর পানি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন: পররাষ্ট্র মন্ত্রণালয় সেলাই কাজে দক্ষ হয়ে উঠছেন পাহাড়ি নারীরা সরকারবিরোধী বিক্ষোভ: ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলায় ৩ হুথি নিহত ভিডিও বিশ্লেষণ থেকে মাঠে প্রয়োগ, জয়ের পর যা বললেন হাসান ও মিরাজ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে নায়ক যারা ১৯৮ থেকে ৪২৬, হাসানের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া নাস্তানাবুদ

অর্থনৈতিক সংকটে পণ্য ওঠানামা কমেছে মোংলা বন্দরে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৬, | ০৮:২৫:১৮ |

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলায় চলতি অর্থবছরের প্রথম সাত মাসে পণ্য ওঠানামা অনেক কমেছে। অর্থনৈতিক সংকটের মধ্যে কম আমদানির কারণে এমনটি হয়েছে।

সরকারি তথ্যে দেখা গেছে—গত জুলাই থেকে জানুয়ারিতে সমুদ্রবন্দরে প্রায় ১২ হাজার ৮৩ টিইইউ কনটেইনার ওঠানামা করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় তা ৩৬ দশমিক ৭৮ শতাংশ কম।

গত জানুয়ারিতে পরিস্থিতি ছিল সবচেয়ে খারাপ। সে সময় কনটেইনার ওঠানামা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ দশমিক শূন্য দুই শতাংশ কমে এক হাজার ৬৯৭ টিইইউ হয়। অর্থনৈতিক সংকটের মধ্যে কম আমদানির কারণে এমনটি হয়েছে।

স্থানীয় কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফ্লিট ফ্রেইটের প্রধান নির্বাহী খায়রুল বাশার এ বিষয়ে বলেন, মুদ্রাবাজারে অস্থিরতা ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে ব্যবসায়ীরা আমদানি সীমিত করেছেন। ফলে শিল্পের কাঁচামাল ও অন্য প্রধান আমদানি পণ্যের চালান কম হচ্ছে।

তিনি আরও বলেন, ক্রমবর্ধমান খরচ ও চলমান আর্থিক সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান আমদানি কমিয়ে দিচ্ছে।

তার মতে, এটি দেশের বৃহত্তর অর্থনৈতিক মন্দাকে তুলে ধরে। কারণ শিল্পের কাঁচামাল ও অন্য পণ্যের আমদানি কম হওয়ায় আমদানি-নির্ভর শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বন্দরের তালিকাভুক্ত প্রায় ৭০০ সিঅ্যান্ডএফ এজেন্টের মধ্যে বর্তমানে ২৫০টি সক্রিয় আছে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..