সর্বশেষ :
বিশ্বকাপে যে প্রতিপক্ষের মুখোমুখি হতে চান না মেসি জাবিতে প্রথম ধাপের ভর্তির পর অর্ধেকেরও বেশি আসন ফাঁকা অস্ট্রেলিয়া-ভারতের গ্রুপে বাংলাদেশ, যেভাবে দেখছে বিসিবি যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার বিশ্বকাপ না জিতলেও বিশ্বসেরা রোনালদো, দাবি পর্তুগাল কোচের ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা ‘মাস্টারমাইন্ড’ ম্যাককালামকে নিয়ে যা বললেন ইংল্যান্ড অধিনায়ক হাতিয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার এমপি আমি না থাকলে ভারত-পাকিস্তানের ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো : ট্রাম্প সরানোর খবরে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর আহসান এইচ মনসুর

মাগুরার শিশুটিকে একা পেয়ে ধর্ষণ, বোন ছিলেন রান্নাঘরে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৬, | ০৮:১৬:১৫ |

মাগুরার সেই শিশুটিকে একাই ধর্ষণ করেছেন তার বোনের শ্বশুর। ৬ মার্চ সকালে তার ছোট ছেলের (শিশুটির বোনের স্বামী) কক্ষে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা করেন তিনি। ধর্ষণের মামলায় দোষ স্বীকার করে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রবিবার (১৬ মার্চ) দুপুরে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা সদর থানায় সাংবাদিকদের এ তথ্য জানান।

শনিবার (১৫ মার্চ) বিকালে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় ওই আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি রেকর্ড করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্ষণ মামলার প্রধান এই আসামি জবানবন্দিতে বলেন, ৬ মার্চ সকাল ৮টা ২০ মিনিটের দিকে তার ছোট ছেলের কক্ষে শিশুটিকে একা শুয়ে থাকতে দেখে ঘরে ঢুকে পড়েন তিনি। শিশুটি চিৎকার করলে তার গলা চেপে ধরেন। শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তিনি ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ব্লেড দিয়ে শিশুটিকে ক্ষতবিক্ষত করেন। শিশুটিকে অচেতন ফেলে রেখে মাঠে কাজ করতে চলে যান। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা যে যাঁর কাজে বেরিয়েছিলেন। আর শিশুটির বোন বাড়ির এক কোণে রান্নাঘরে মুঠোফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..