সর্বশেষ :
ভারী বৃষ্টির পূর্বাভাস, দ্রুত বাড়তে পারে নদীর পানি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন: পররাষ্ট্র মন্ত্রণালয় সেলাই কাজে দক্ষ হয়ে উঠছেন পাহাড়ি নারীরা সরকারবিরোধী বিক্ষোভ: ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলায় ৩ হুথি নিহত ভিডিও বিশ্লেষণ থেকে মাঠে প্রয়োগ, জয়ের পর যা বললেন হাসান ও মিরাজ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে নায়ক যারা ১৯৮ থেকে ৪২৬, হাসানের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া নাস্তানাবুদ

মধ্যরাতে র‍্যাবের অভিযান, ময়মনসিংহে আটক আরসার ৪ সদস্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৭, | ০৭:৪৯:৪৩ |

ময়মনসিংহ নগরীতে মধ্যরাতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয় বলে জানা গেছে।

রবিবার (১৬ মার্চ) রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়স্থ গার্ডেন সিটি বহুতল ভবনের ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়।

ভবনের বাসিন্দারা জানান, আটকদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারীসহ দুটি শিশুও রয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার করে তারা কয়েকদিন ধরে এই ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..