সর্বশেষ :
উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে টু সিটার ইভি আনছে রোলস রয়েস বাজারে আসবে মাত্র ১০০ গাড়ি যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার ভিয়েতনামে চালু হচ্ছে ভিনগ্রুপের প্রথম আন্তঃনগর বুলেট ট্রেন চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ জানুয়ারি-মার্চ প্রান্তিক চীনের জিডিপি বেড়েছে ৫% ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুতে বিনিয়োগ টেক জায়ান্টদের ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

গাজায় ফুরিয়ে এসেছে খাদ্য, ওষুধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৭, | ০৭:৪১:২৪ |

ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়েছে এ মাসের শুরুতে। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপ শুরুর কথা থাকলেও বেঁকে বসে ইসরায়েল—জানায়, দ্বিতীয় ধাপের বাস্তবায়ন নয়, প্রথম ধাপের মেয়াদ বাড়াতে আগ্রহী তারা। এই প্রস্তাব হামাস মেনে নিতে রাজি না হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মানবিক ত্রাণসহ গাজায় সব ধরনের পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

টানা ১৫ দিন ধরে খাদ্য, জরুরি ওষুধসহ অন্য প্রয়োজনীয় উপকরণ থেকে বঞ্চিত গাজাবাসীরা রয়েছেন চরম দুর্দশায়। সোমবার (১৭ মার্চ ) এ বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ইসরায়েলের এই নিষেধাজ্ঞার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে।

ডব্লিউএফপি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছে, ‘২ মার্চের পর গাজায় কোনো খাদ্য প্রবেশ করেনি, কারণ সব সীমান্ত পথে মানবিক বা বাণিজ্যিক, কোনো ধরনের পণ্যই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’

১৫ দিন ধরে চলা ইসরায়েল আরোপিত এই অবরোধের কারণে গাজায় খাদ্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..