সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নাটকীয় গোলে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিলো তিউনিসিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৯, | ০৫:৩৬:২৯ |
নাটকীয় গোলে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফ্রিকান দেশ তিউনিসিয়া জাতীয় ফুটবল দল। সোমবার ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে ৯৪ মিনিটে করা দারুণ এক গোলে ১-০ গোলের জয় নিশ্চিত করে তারা উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আসরের মূল পর্বে নাম লিখিয়েছে।
 
সৌদি লিগের ক্লাব আল আহলির মিডফিল্ডার মোহামেদ আলি বেন রমধানে ইনজুরি টাইমে গোল করে তিউনিসিয়ার স্বপ্ন পূর্ণ করেন। এর ফলে মরক্কোর পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল দলটি। এদিন নামিবিয়া নিজেদের মাঠে মালাউইর কাছে হেরে যাওয়ায় তিউনিসিয়া জানত- একটি জয়ই তাদের বিশ্বকাপে তুলে দেবে। অবশেষে সেই সমীকরণ মিলে গেল ম্যাচের শেষ মুহূর্তে, ৯৪তম মিনিটের গোলে।
কাতার বিশ্বকাপেও (২০২২) তিউনিসিয়া প্রশংসনীয় পারফরম্যান্স করেছিল। তারা ডেনমার্ককে পেছনে ফেলে গ্রুপ ডি-তে তৃতীয় হয়েছিল এবং ফাইনালিস্ট ফ্রান্সকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল, যদিও অল্পের জন্য নকআউট পর্বে পৌঁছানো হয়নি।
এখন পর্যন্ত আফ্রিকা থেকে ২০২৬ ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করা দল (২০২৬ বিশ্বকাপ)
 
মরক্কো: প্রথম আফ্রিকান দল যারা শতভাগ জয় নিয়ে জায়গা নিশ্চিত করেছে।
তিউনিসিয়া: ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে নাটকীয় ৯৪ মিনিটের গোলে টিকিট কেটেছে।
আফ্রিকা থেকে মোট ৯টি দল সরাসরি কোয়ালিফাই করবে এবং আরও একটি দল আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলার সুযোগ পাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..