সর্বশেষ :
উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে টু সিটার ইভি আনছে রোলস রয়েস বাজারে আসবে মাত্র ১০০ গাড়ি যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার ভিয়েতনামে চালু হচ্ছে ভিনগ্রুপের প্রথম আন্তঃনগর বুলেট ট্রেন চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ জানুয়ারি-মার্চ প্রান্তিক চীনের জিডিপি বেড়েছে ৫% ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুতে বিনিয়োগ টেক জায়ান্টদের ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

নেপালে বিক্ষোভের ঘটনায় নিহত ১৪, আহত শতাধিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৮, | ০৫:০০:৫৬ |
২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে। সোমবার সকালের দিকে দেশটির হাজার হাজার ছাত্র-জনতার এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও শত শত বিক্ষোভকারী।
সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার ফেসবুক, ইউটিউব এবং এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ এখন হিমালয় কন্যা খ্যাত দেশটির অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে।
 
বিক্ষোভ দমনে দেশটির পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ করেছে। বিক্ষোভে অংশ নেওয়া তরুণ এক বিক্ষোভকারী অন্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ভেতর থেকে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী জনতার আন্দোলনে উসকানি দিচ্ছে। তিনি বলেন, ‌‌‘‘আজ আমরা ইতোমধ্যে জয়ী হয়েছি।’’
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতি দমনের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তাবাহিনীর ছোড়া টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জলকামানে বহু মানুষ হতাহত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..