সর্বশেষ :
উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে টু সিটার ইভি আনছে রোলস রয়েস বাজারে আসবে মাত্র ১০০ গাড়ি যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার ভিয়েতনামে চালু হচ্ছে ভিনগ্রুপের প্রথম আন্তঃনগর বুলেট ট্রেন চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ জানুয়ারি-মার্চ প্রান্তিক চীনের জিডিপি বেড়েছে ৫% ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুতে বিনিয়োগ টেক জায়ান্টদের ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

কাঠমুন্ডুর হোটেলে অবরুদ্ধ জামালরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৮, | ০৪:৫৪:৩১ |

নেপালে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। যে কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন সেশন স্থগিত করা হয়েছে। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে হোটেলেই অবরুদ্ধ জামাল ভূঁইয়ারা।

 

দুই প্রীতি ম্যাচের প্রথমটি শনিবার অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সোমবার প্রি-ম্যাচ সংবাদ সম্মেলন টিম হোটেলেই অনুষ্ঠিত হয়। দলের অনুশীলন স্থগিত করা প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।’

বাফুফে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘বেলা তিনটায় দলের অনুশীলনের সময় নির্ধারণ করা হয়েছিল। সে মাফিক অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন দলের খেলোয়াড়রা। কিন্তু হোটেল লবিতে আসার পর জানানো হয়েছে, স্টেডিয়ামের আশপাশ এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এখন বের হওয়া যাবে না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..