সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

মিঠামইন প্রকল্পসহ বেশকিছু ইউজলেস প্রকল্প নেওয়া হয়েছিল: নৌপরিবহন উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৮, | ০৪:৫২:৫৫ |

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিআইডব্লিউটিএ-এর মিঠামইন প্রকল্পসহ বেশকিছু ইউজলেস প্রকল্প নেওয়া হয়েছিল। কেউ উপরের চেয়ারে বসে আছে তার ইচ্ছায় বাড়ির কাছে বড় প্রকল্প নেওয়া হয়েছিল। এটা কুন ওয়া ফায়াকুন টাইপ। 

সোমবার (৮ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে গত ১ বছরের অর্জন সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

উপদেষ্টা বলেন, আমরা অনেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম নিয়ে কাজ করছি। তাদের বিরুদ্ধে ডিপি হচ্ছে। অনেকে এখনো পাইপলাইনে আছেন। যারাই অনিয়ম করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিঠামইন প্রকল্পসহ বেশকিছু ইউজলেস প্রকল্প নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এমন উদাহরণ সব মন্ত্রণালয়ে রয়েছে। কোনো ফিজিবিলিটি স্টাডি না হয়েই কিছু প্রকল্প নেওয়া হয়েছে। ধরুন কেউ উপরের চেয়ারে বসে আছে তার ইচ্ছায় বাড়ির কাছে বড় প্রকল্প নেওয়া হয়েছে। এটা কুন ওয়া ফায়াকুন টাইপ।

উপদেষ্টা আরও বলেন, আমরা যদি চট্টগ্রাম বন্দরে বিদেশি প্রতিষ্ঠানকে অপারেটর হিসেবে নেই, তাহলে আয় বাড়বে। পোর্ট বিদেশিদের হাতে যাচ্ছে না। যদি বিদেশি প্রতিষ্ঠানকে এটা অপারেট করতে দেওয়া হয়, তাহলে তাদের ইক্যুইপমেন্টসহ যাবতীয় সাপোর্ট পাওয়া যাবে।

তিনি বলেন, অনেক বিষয় নিয়ে কাজ শুরু করেছি আমরা। আশা করি পরবর্তী সময়ে যে সরকার আসবে তারা আরও ভালো ইনিশিয়েটিভ নেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...