✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৬-২৩, | ১৪:০৭:৪৮ |কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের সব দপ্তরে আগামী শনিবার (২৮ জুন) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আন্দোলনে অংশ নেওয়ায় ইতিমধ্যেই পাঁচজন সিনিয়র কর কর্মকর্তাকে প্রতিহিংসামূলক ও নিপীড়নমূলকভাবে বদলি করা হয়েছে। বদলির এসব আদেশ চাকরিবিধির পরিপন্থী ও অবৈধ বলে দাবি করা হয়।
পরবর্তী কর্মসূচি
ঐক্য পরিষদ জানিয়েছে, এ আদেশগুলো সোমবারের মধ্যে বাতিল না হলে মঙ্গলবার (২৪ জুন) এবং বুধবার (২৫ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং এনবিআর চেয়ারম্যান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ চলবে। ২৭ জুনের মধ্যে দাবি না মানা হলে ২৮ জুন (শনিবার) থেকে কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের সব দপ্তরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে।
তবে আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||