✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আর যুক্তরাষ্ট্রের ফুটবল খেলা দেখব না: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৪, | ১৯:৩১:২৩ |

এখন থেকে যুক্তরাষ্ট্রের ফুটবল ও রাগবি খেলা আর দেখবেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রিপাবলিকান দলের ম্যাট গায়েৎজের এক টুইটের সহমত জানিয়ে গতকাল ট্রাম্প লেখেন– আমি আর এটি (ফুটবল) দেখছি না। শোনা যাচ্ছে– এনএফএলও (রাগবি লিগ) একই পথে হাঁটছে। তারাও আমাকে দর্শক হিসেবে পাবে না।

সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, সম্প্রতি পুলিশি নৃশংসতায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় এক অভিনব প্রতিবাদ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন (ইউএসএসএফ)। সেটি হলো– এখন থেকে ফুটবল লিগে জাতীয় সংগীত বাজার সময় দাঁড়িয়ে থাকবেন না ফুটবলাররা, এ সময় তারা কৃষ্ণাঙ্গদের সম্মানে হাঁটু গেড়ে বসবেন।

আর ইউএসএসএফের এই নিয়ম একদমই পছন্দ হয়নি মার্কিন প্রেসিডেন্টের। তাই তিনি এই নিয়মের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ফুটবল আর দেখবেন না জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

শুধু ট্রাম্পই নন, ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতা যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের এই প্রতিবাদকে ভালো চোখে দেখছেন না।

এ সিদ্ধান্তের সমালোচনা করে রিপাবলিকান দলের ম্যাট গায়েৎজ টুইট করেন, ‘জাতীয় সংগীতের সময় দাঁড়ায় না, এমন ফুটবল দলের চেয়ে যুক্তরাষ্ট্রের দল না থাকাই ভালো।

গায়েৎজের সেই টুইটের পরই আর খেলা দেখবেন না বলে জানান ট্রাম্প।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..