সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জাতীয় অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামান আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-২৯, | ১১:১৭:১১ |

জাতীয় অধ্যাপক, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও নিরাপত্তা বিশেষজ্ঞ ড. তালুকদার মনিরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত তিনটার দিকে রাজধানীর বেসরকারি এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ব্রেন স্ট্রোক করলে মাসখানেক ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে তার চিকিৎসা চলছিলো।

বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

অধ্যাপক মনিরুজ্জামানের ছেলে সাদিদ মুনির তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে বাবাকে আমাদের গাজিপুরের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

তালুকদার মনিরুজ্জামানের জন্ম সিরাজগঞ্জের তারাকান্দি গ্রামে ১৯৩৮ সালের ১ জুলাই। তার পিতা আবদুল মজিদ তালুকদার স্কুলশিক্ষক ছিলেন। ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে স্নাতকে প্রথম শ্রেণী এবং স্নতাকোত্তরে দ্বিতীয় শ্রেণী লাভ করেন। ১৯৬৩ সালে বৃত্তি নিয়ে যান কানাডায়। সেখানে পড়াশোনা করেন বিখ্যাত কুইন্স ইউনিভার্সিটিতে। ১৯৬৬ সালে দেশে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। বিয়ে করেন একই বিভাগের ছাত্রী রাজিয়া আক্তার বানুকে। সাত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শেষে ১৯৭৪ সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অবসর নেন ২০০৬ সালে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..