সর্বশেষ :
যুক্তরাষ্ট্র থেকে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হরমুজে ইরানকে টোল দিলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক অভিযান শিগগির, নেতৃত্বে ফ্রান্স ইসরায়েলি বাহিনীর টিয়ার গ্যাসে অসুস্থ বহু ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই নতুন পরিকল্পনা করল ইরান তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী কথা হলো আর্থিক সংকটে যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যা জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস উগান্ডায় বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানিসহ ২৩১ জন বিদেশি আটক যুদ্ধের খরচ নিয়ে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র: আব্বাস আরাগচি

বহু প্রতীক্ষিত যমুনা রেলসেতুর উদ্বোধন, হুইসেল বাজিয়ে ছুটল উদ্বোধনী ট্রেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৮, | ১২:০০:৩৮ |

বহু প্রতীক্ষিত যমুনা নদীর ওপর নবনির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুরে সেতুর পূর্ব প্রান্তের ইব্রাহিমাবাদ রেল স্টেশন এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরপর হুইসেল বাজিয়ে অতিথি, যাত্রী ও সংশ্লিষ্টদের নিয়ে বেলা ১২টা ৬ মিনিটে উদ্বোধনী ট্রেনের হুইসেল দেওয়া হয়।

এরপর বেলা ১২টা ৯ মিনিটে ট্রেনটি সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশনের উদ্দেশে যাত্রা করে। পরে বেলা ১২টা ১৯ মিনিটের দিকে সায়দাবাদ রেলস্টেশনে পৌঁছে ট্রেনটি।

এই উদ্বোধনী ট্রেনটিতে দুই পাশে ২টি লোকোমেটিভ ইঞ্জিল, ৬টা কোচের মধ্যে ২টা এসি চেয়ার, ১টি শোভন কোচ, ১টি ডাইনিং কার, ১টি পাওয়ার কার রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..