✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রবাসীদের ভোটের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৯, | ১০:৪৮:৫৬ |

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা শুনেছি এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান ব্যক্ত করেছে। আমরা তাদের বলেছি, আপনারা এখানে যা প্রেজেন্ট করলেন, আমরা শুনলাম। আমরা এটি আলোচনা করে দলের অবস্থান আপনাদের জানাব।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসীদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে যে প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব, সে সম্পর্কে তিনটি ধারণাপত্র তারা উপস্থাপন করেছে।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনেরও আগে নির্বাচন কমিশন আরপিও সংশোধনের উদ্যোগ নিয়েছিল। তখন আমরা বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলো করেছিলাম, সেটার নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল। সেখানেও কিন্তু আমরা প্রবাসীদের ভোটের অধিকার দাবি করেছিলাম। এরপর বিভিন্ন সময় এর পক্ষে কথা বলেছি। বাংলাদেশি প্রবাসীদের ভোটের অধিকার দাবি করেছিলাম। কাজেই নির্বাচন কমিশনের এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। আমাদের দাবি বাস্তবায়ন ইচ্ছে বলে আমরা খুশি।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, এখন কী প্রক্রিয়ায় এই ভোটগ্রহণটা সবচেয়ে উত্তম হবে, সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে বেশি প্রবাসী নির্বিঘ্নে অংশ নিতে পারবে এবং তাদের ভোটটা যথাযথভাবে যেমন তারা চান, তেমন প্রার্থী পাবে— এটা নিশ্চিত করার জন্য কিছু প্রক্রিয়া, কিছু পদ্ধতির বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..