সর্বশেষ :
যুক্তরাষ্ট্র থেকে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হরমুজে ইরানকে টোল দিলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক অভিযান শিগগির, নেতৃত্বে ফ্রান্স ইসরায়েলি বাহিনীর টিয়ার গ্যাসে অসুস্থ বহু ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই নতুন পরিকল্পনা করল ইরান তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী কথা হলো আর্থিক সংকটে যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যা জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস উগান্ডায় বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানিসহ ২৩১ জন বিদেশি আটক যুদ্ধের খরচ নিয়ে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র: আব্বাস আরাগচি

গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৮, | ১০:৪৮:১১ |

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ছুটি বৃদ্ধি ও হোতাপাড়া এলাকায় খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল থেকে বিক্ষোভ শুরু করেন।

এর মধ্যে খাদ্য উৎপাদান তৈরি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ওই মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুড লিমিটেড কারখানায় ৬৫০ জন শ্রমিক কাজ করেন। চলতি মাসের ১৭ দিন চলে গেলেও মঙ্গলবার পর্যন্ত তাদের বেতন দেওয়া হয়নি। শ্রমিকরা বার বার বেতনের দাবি জানিয়ে আসলেও তারা কালক্ষেপন করছেন। ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে মঙ্গলবার সাড়ে ৮টার দিকে শ্রমিকরা উৎপাদন বন্ধ করে ফ্যাক্টরির নিচে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..