সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হঠাৎ গোলাপী হয়ে গেল হ্রদের পানি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১২, | ১৭:৪৫:০৩ |

ভারতের মহারাষ্ট্রে ঘটেছে এক অদ্ভূত ঘটনা। সেখানে ৫০ হাজার বছর পুরনো একটি হ্রদের পানি রাতারাতি গোলাপী হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, পানিতে অতিরিক্ত লবণ বা অতিরিক্ত শৈবাল অথবা দুটি কারণেই এমনটা হয়েছে।

প্রায় ৫০ হাজার বছর আগে উল্কাপাতের ফলে ওই লোনা হ্রদটির জন্ম হয়েছিল। মুম্বাই থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই হ্রদটি পর্যটক এবং পরিবেশবিদদের কাছে খুব জনপ্রিয়।

স্থানীয় ভূবিজ্ঞানী গাজানান খারাট বলেন, এ বছর পানির স্তর কমে যাওয়ায় এবং শৈবাল বেড়ে যাওয়ায় হ্রদটি উষ্ণ হয়ে উঠেছে, লবণাক্ততাও বৃদ্ধি পেয়েছে। শৈবালগুলো উষ্ণ তাপমাত্রায় লালচে হয়ে যাওয়ায় হ্রদটি রাতারাতি গোলাপী হয়ে গেছে। এর পানি অতীতেও রঙ বদলেছে। তবে তা এবারের মতো এতোটা স্পষ্ট ছিল না।

তাছাড়া করোনা মোকাবেলায় দীর্ঘদিন ধরে লকডাউন থাকায় বন্ধ ছিল ভারত্ব কলকারখানা ও অফিস।

ফলে ভারতের দূষিত বিভিন্ন শহরের আকাশ আবার নীল বর্ণ ফিরে পেয়েছে। লকডাউন হ্রদের পানির রঙ বদলে ভূমিকা রেখেছে বলেও ধারণা করছেন অনেকে।

রাজ্যের বন বিভাগের কর্মকর্তারা এ বদলের পেছনের সঠিক কারণ নির্ধারণ করতে পানির নমুনা সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

সিএনএন অবলম্বনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..