সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নাসিমকে বিদেশ নেয়ার সিদ্ধান্ত শনিবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১১, | ১৬:১৯:৩৭ |

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুর নিতে চায় পরিবার। পরিবারের পক্ষ থেকে এ নিয়ে প্রস্ততিও চলছে। এ সংক্রান্ত সকল রিপোর্ট ইতিমধ্যেই সিঙ্গাপুর পাঠানো হয়েছে। কিন্তু স্বাস্থ্যের অবস্থা আরও উন্নতি না হলে বর্তমান পরিস্থিতিতে সিঙ্গাপুর নেয়া কঠিন হবে বলে মত দিয়েছেন চিকিৎসকরা। তারা মোহাম্মদ নাসিমকে আরও ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ করতে চান। শনিবার সন্ধ্যার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে ইতিমধ্যেই পরিবারকে জানানো হয়েছে।

হাসপাতালের পরিচালক ও সিইও আল এমরান চৌধুরী বলেন, মোহাম্মদ নাসিমের অবস্থা ক্রিটিক্যাল। বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিক্যাল বোর্ড তাকে আরও বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণে রাখতে সময় চেয়েছেন।

এ সময় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। শনিবার সন্ধ্যার পর বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম গত ৮দিন ধরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে থাকা অবস্থায় গত শুক্রবার সকালে ‘ব্রেইন স্ট্রোক’ হলে সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর মধ্যে মঙ্গলবার সকালে করোনা ভাইরাসের দ্বিতীয় পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। এরপর তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করে পরিবার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..