সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দেড়টায় হাসপাতাল থেকে বেরিয়ে ২টায় প্রেস ব্রিফিংয়ে মেঘমল্লার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৭, | ০৮:০৩:৩৭ |

গত ২ সেপ্টেম্বর শল্যবিদের কাঁচির নিচে যেতে হয়েছিল ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসুকে। এরপর থেকে তিনি ছিলেন হাসপাতালেই। তবে আজ হাসপাতাল থেকে রিলিজ পাচ্ছেন তিনি। পাওয়ার আধাঘণ্টার মধ্যেই তিনি হাজির হবেন নির্বাচনী প্রচারণায়। দেড়টায় হাসপাতাল থেকে বেরিয়ে মেঘমল্লার ২টা নাগাদ হাজির হবেন প্রেস ব্রিফিংয়ে।

হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন একটি ফেসবুক পোস্টে। তিনি বলেন, ‘দুপুর দেড়টায় হাসপাতাল থেকে রিলিজ হব। দুপুর ২টায় মধুর ক্যান্টিনে একটা প্রেস ব্রিফিং করব। আড়াইটা থেকে যমুনা টেলিভিশনের জিএস বিতর্কে থাকব। সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রোগ্রামে থাকব। এরপর সাইন্স ফ্যাকাল্টির হল তিনটিতে প্রচারণা চালাব, ৬টা পর্যন্ত।’

 

অস্ত্রোপচারের পরপরই এভাবে চাপ নেওয়ার বিষয়টা ঝুঁকির। তবে সেটা মেনেই প্রচারণায় ফিরছেন, জানালেন তিনি। তার কথা, ‘খুবই ঝুঁকির কাজ হচ্ছে। অবশ্য কমিটমেন্ট তো কমিটমেন্টই। বলসিলাম শেষ পর্যন্ত লড়ব। আমার এন্ডে আমি সর্বোচ্চটাই কমিটমেন্ট দেখাব। গডস্পিড।’

বেশ কিছু দিন ধরে তিনি তলপেটে ব্যথা অনুভব করছিলেন। গত ১ সেপ্টেম্বর মেঘমল্লার জানতে পারেন তার অ্যাপেন্ডিক্সের সমস্যার কথা। পরদিনই অস্ত্রোপচার করা হয় ঢাকার একটি হাসপাতালে। তার সার্জারি পরিচালনা করেন সার্জন এ বি এম খুরশীদ আলম।

সে অস্ত্রোপচারের পর থেকে ডা. চন্দ্র শেখর বালার তত্ত্বাবধানে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তা শেষে আজ ৭ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ঢাবি ক্যাম্পাসে ফিরছেন তিনি।

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন। এই নির্বাচনে বাম জোট সমর্থিত প্রতিরোধ পর্ষদ থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মেঘমল্লার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..