সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৭, | ০৮:০২:৪৯ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক পদে দুটি স্থায়ী পদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদের নাম ও বিবরণ

১। সহকারী অধ্যাপক (দর্শন বিভাগ)

যোগ্যতা ও অভিজ্ঞতা: দর্শন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রিতে প্রথম শ্রেণি/৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ–৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ/৫.০০-এর মধ্যে ন্যূনতম জিপিএ–৪.২৫ থাকতে হবে।

কোনো বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা পোস্ট-ডক্টরাল গবেষণায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা; অথবা গবেষণা কর্মকর্তা বা সমমানের পদে কোনো স্বনামধন্য গবেষণাপ্রতিষ্ঠানে ন্যূনতম ছয় বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১ (এক) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ডিওআই (Digital Object Identifier)-সংবলিত ইনডেক্সড/মানসম্মত জার্নালে অন্তত ৩ (তিন)টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে। প্রিডেটরি জার্নালে প্রকাশিত প্রবন্ধ গ্রহণযোগ্য হবে না।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা।

 

আবেদনের নির্দেশনা

১. https://jobs.du.ac.bd](https://jobs.du.ac.bd) ওয়েবসাইটে লগইন করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

২. আবেদনপত্রের আটটি কপি এবং সনদপত্র, প্রশংসাপত্র, মার্কশিট ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপিসহ ৭৫০/- (টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (যা রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে প্রদানযোগ্য) ২৮/০৯/২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রারের নিকট পৌঁছাতে হবে।

৩. যেসব প্রার্থী ইতিমধ্যে কোনো চাকরিতে কর্মরত, তাদের অবশ্যই প্রয়োজনীয় কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

আবেদন ফি

৭৫০/– টাকা

অনলাইন আবেদন করার শেষ সময়

২৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৫৯ মিনিট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..