সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নাসিমের করোনা নেগেটিভ, তবে উন্নতি নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৯, | ১২:৪৫:৩৮ |

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের দ্বিতীয় দফা করোনাভাইরাস পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ এসেছে। তবে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।

পরিবার ও চিকিৎসকদের বরাত দিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সকালে বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বার সোমবার মোহাম্মদ নাসিমের স্যাম্পল নেওয়া হয়েছিল। আজ (মঙ্গলবার) রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে ওনার অবস্থার তেমন উন্নতি হয়নি। এখনও সংকটাপন্ন অবস্থায় আছেন তিনি।’

গত ১ জুন জ্বর ও কাশির উপসর্গ নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। এরপর পরীক্ষায় তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হয়। এরপর ওই হাসপাতালেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতি হলে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..