✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৬, | ১২:৩৪:৫৩ |

রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় মাজেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পথচারী মো. রাসেল।

তিনি জানান, গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি বৃদ্ধাকে ধাক্কা দেয়। দেখতে পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন তারা মৃত্যু হয়। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা জানাতে পারেনি ওই পথচারী। আহত অবস্থায় ওই বৃদ্ধা তার নাম মাজেদা বেগম বলতে পেরেছিলেন। কোনো ঠিকানা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তবে এখনও তার স্বজনদের কোনো যোগাযোগ করা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..