সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনার মাঝেই নুসরাত ফারিয়ার বাগদান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৮, | ১১:৩০:০৫ |

দীর্ঘ সাত বছর গোপনে প্রেমের পর অবশেষে অভিনেত্রীনুসরাত ফারিয়া গত মার্চে বাগদান সেরেছেন। সোমবার (৮ জুন) ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, ইফতেখার আলমের সঙ্গে গত ১ মার্চ আংটি বদল করেছেন।

আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি স্ট্যাটাসে লিখেছেন, আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।’

এ জন্য পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘হুট করেই দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হলো। করোনার সংকট কেটে গেলে সবাইকে দাওয়াত দিয়েই বিয়ের পিঁড়িতে বসবো।’

তবে হবু বর সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে নারাজ এ নায়িকা।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবগুলোই যৌথ প্রযোজনার ছবি। একক বাংলাদেশী প্রযোজনায় তার অভিনীত ছবি “শাহেনশাহ”। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..