সর্বশেষ :
স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান সিডনি সুইনি ঝড়ে ফের ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগলের শেয়ারদর মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাজার অস্থিরতায় ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর রেকর্ড মুনাফা জাপানে করপোরেট দেউলিয়াত্ব ১২ বছরের সর্বোচ্চ মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে জানুয়ারি-মার্চ প্রান্তিক: বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৩.৪%

কুমার নদে চারদিন পর ভেসে উঠল ভাই-বোনের মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৮, | ১১:২১:৩৪ |

মাদারীপুরের কুমার নদে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হওয়া দুই ভাই বোনের মরদেহ চারদিন পর ভেসে উঠেছে। পরে স্থানীয়রা মরদেহ দুটো উদ্ধার করে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ও চর রুপাইয়া এলাকার কুমার নদীর তীর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) আপন ভাই-বোন ও স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

নিহতরা উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার লিটন মাতুব্বরের সন্তান। গত ৫ ফেব্রুয়ারি দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা।

জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে গত ৫ ফেব্রুয়ারি মাদরাসা থেকে বাড়ি ফিরেই পাশের কুমার নদে গোসলে যায় ভাই-বোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। তাদের না পেয়ে পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি ডুবরি দল। এরপর অভিযান বন্ধ রাখেন তারা। পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে থানতলি ও রাস্তি এলাকার কুমার নদীর তীরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে মরদেহ দু’টি উদ্ধার করে।


শিশুদের স্বজনের আহাজারি। ছবি: সংগৃহীত

নিহতদের বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলো! আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমার দুই সন্তান কেন কেড়ে নিল।

মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..