✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

গাজায় ফের ইসরায়েলের স্থল অভিযান শুরু, নেতজারিম করিডোর দখল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২০, | ১১:১৯:০৩ |

বর্বর ইসরায়েলি সেনারা পুনরায় গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতজারিম করিডোরের একটি অংশ পুনর্দখল করেছে। এছাড়া, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল অবরুদ্ধ উপত্যকাজুড়ে ব্যাপক বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। খবর আল-জাজিরার।

দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা নেতজারিম করিডোরের কেন্দ্রস্থলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যা গাজার উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে একটি ‘নিরাপত্তা অঞ্চল ও আংশিক বাফার জোন’ তৈরি করবে।

গত মাসে ইসরায়েলি বাহিনী করিডোরটি থেকে সরে যাওয়ার পর কেন্দ্রীয় ও দক্ষিণ গাজার বাসিন্দারা ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজ নিজ বাড়িঘরে ফেরার সুযোগ পেয়েছিলেন। তবে নতুন করে সেনা মোতায়েনের ফলে এই চলাচল আবারও কঠিন হয়ে পড়বে।

আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানান, নেটজারিম পুনর্দখল করার ফলে গাজার ভেতরে ফিলিস্তিনিদের অবাধ চলাচল ব্যাহত হবে।

হানি মাহমুদ আরও বলেন, ‘ইসরায়েলি সামরিক উপস্থিতি কার্যত একটি নতুন স্থল অভিযান। এটি পরিষ্কার করে দিয়েছে যে, ইসরায়েল এই অঞ্চলকে তাদের সামরিক কার্যক্রম চালানোর কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করতে চায়।’

এই স্থল অভিযানের আগে ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে, যেখানে মঙ্গলবার একদিনেই ৪০০ জনের বেশি ফিলিস্থিনি নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, হামাস নতুন যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান করায় এই হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..