✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

শেখ সেলিমের বনানীর বাড়িতে আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৭, | ১০:৫৮:২৫ |

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের (শেখ সেলিম) ঢাকার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বনানীতে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আগুন নেভাতে আসেনি ফায়ার সার্ভিস। সেই আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য পানির পাইপ দিয়ে তা নেভান স্থানীয়রা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ওই বাড়িতে গিয়ে দেখা যায়, তিনতলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগে থেকেই লুটের শিকার বাড়িটির দরজা-জানালা খুলে নিয়ে যাওয়া হয়েছে।

তৃতীয় তলাটি আগুনে পুড়ে কালো হয়ে গেছে। একটি কক্ষে তখনো আগুন জ্বলছে। বাড়িটিতে কোনো আসবাবপত্র নেই। কেবল কিছু ছবি, অ্যালবাম আর কাগজপত্র এখানে-সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

পাশের একটি বাড়ির রক্ষণাবেক্ষণ কর্মী সাইফুল ইসলাম বলেন, ৫ অগাস্টের পর বাড়িটিতে কয়েক দফায় লুট হয়েছে। সেখানে এখন কোনো আসবাবপত্র নেই। বৃহস্পতিবার রাতে হঠাৎই বাড়িটির তিনতলায় আগুন দেখা যায়।

আগুন বাড়তে থাকলে পেছনের বাড়িতে আগুন ছড়ানোর শঙ্কা দেখা দেয় জানিয়ে সাইফুল বলেন, “দুই বাড়ির মধ্যে মাত্র কয়েক হাত দূরত্ব। পরে ওই বাড়ির লোকেরা আতঙ্কে নেমে আসেন। আশপাশের বাড়ির কর্মীরা মিলে পাইপ দিয়ে পানি মেরে আগুন নেভান।”

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা না পাওয়ায় আমাদের গাড়ি যেতে পারেনি।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমকে আর প্রকাশ্যে দেখা যায়নি। গোপালগঞ্জ-২ আসনের সাবেক এ সাংসদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..