✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের হোতা তামান্না গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৬, | ১০:৩৭:৫৫ |

রাশিয়ায় মানবপাচারে অভিযুক্ত তামান্না জেরিন নামের সেই নারীকে নেপাল পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের হোতা বলে জানিয়েছে সংস্থাটি। তার পাঠানো লোকজনকে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বনানী থানায় মামলা রয়েছে।

সম্প্রতি ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে দুই বাংলাদেশিকে অংশ নিতে হয়েছে যুদ্ধে। গত ২৬ জানুযারি ড্রোন হামলায় প্রাণ হারান তাদের একজন হুমায়ুন কবির। তিনি ও তার দুলাভাই রহমত আলীকে প্রতি মাসে আড়াই লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে গত বছরের ২৮ অক্টোবর রাশিয়ায় পাঠানো হয়েছিল।

এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মানবপাচার চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। যার নেপথ্যে পাওয়া যায় তামান্না জেরিনের নাম। এরপরই তার ওপর নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে নেপাল পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন তিনি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..