✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তারে থানায় হামলা, বৈষম্যবিরোধী ছাত্র দাবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৪, | ০৯:০৬:৩৫ |

চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের পর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলা করেছেন একদল ছাত্র। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ হামলার সময় এক পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে।

চাঁদাবাজির অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা বৈষম্যবিরোধী ছাত্র বলে নিজেদের পরিচয় দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েকজনকে গ্রেপ্তারের খবরে কিছু লোক থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে উত্তরার গাউসুল আজম অ্যাভিনিউ থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ ছিল। আর অভিযানটি চালানো হয় উত্তরা পূর্ব ও পশ্চিম থানা-পুলিশের সমন্বয়ে। তাদের গ্রেপ্তার করার পর উত্তরা পূর্ব থানায় নেওয়া হয়। পরে কিছু লোক উত্তরা পূর্ব থানায় গিয়ে হট্টগোল করেন। পাশাপাশি উত্তরা পশ্চিম থানায় হামলা করা হয়।

যারা থানায় গিয়ে হামলা ও হট্টগোল করেন, তাদের শান্ত করতে পুলিশের উত্তরা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন বলে সূত্র জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..