সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনা সংকটে অসহায় মানুষের পাশে- ডমিনি ফাউন্ডেশন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৫, | ১৭:৪১:৪০ |

করোনাভাইরাস সংকটে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে ডমিনি ফাউন্ডেশন ‘ক্ষুধার্তের আহার’ কর্মসূচি হাতে নিয়েছে। ৫ই জুন কুমিল্লা শহরের বিভিন্ন স্পটে সুবিধা বঞ্চিত ও ভাসমান মানুষের হাতে খাবার তুলে দেয় সংগঠনটি।

উল্লেখ্য, ডমিনি ফাউন্ডেশন সরকারি মাধ্যমিক শিক্ষকদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক এবং অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।

বিস্তারিত জানতে চাইলে ডমিনি ফাউন্ডেশন এর কুমিল্লার মুখপাত্র মুরাদনগর উপজেলার ডি.আর.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আরিফিন হক বলেন, ‘যাদের কোনো আয় নেই অর্থাৎ সুবিধা বঞ্চিত পথশিশু এবং ভাসমান মানুষ, তাদের মুখে একবেলা খাবার তুলে দিতেই আমাদের এই প্রচেষ্টা। কাউকে একবেলা খাবার দিয়ে আমরা হয়তো সমাজকে ক্ষুধামুক্ত করতে পারবো না, তবে এটা নিশ্চিত তরুণদের হাত ধরেই একদিন না একদিন বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে। আমাদের এই প্রজেক্ট প্রতি মাসে যে কোন একটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে, যা পর্যায়ক্রমে বাড়ানো হবে সামর্থ্য অনুযায়ী। তাছাড়া প্রত্যেক বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ দেওয়ার আরেকটি প্রজেক্টও এই মাস থেকে পরিচালিত হবে যেটাও প্রতিমাসে একবার যে কোন স্কুলে সম্পন্ন হবে।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ এর উপস্থিতিতে উক্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। আবু সাঈদ বলেন, ডমিনি ফাউন্ডেশন এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের এই উদ্যোগের পাশে থাকতে পেরে আমার খুব ভাল লাগছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..