সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী নির্বাচন হবে ইতিহাসের সর্বোত্তম : প্রেস সচিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১২:৪৩:৫১ |

বর্তমান সরকার জনগণকে ইতিহাসের একটি সর্বোত্তম ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শনিবার (২৮ জুন) বিকেলে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, আমরা প্রশাসনের সহায়তায় একটি ভালো, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশে সম্প্রতি যে গণঅভ্যুত্থান হয়েছে, সেটি ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এর মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা বিশ্বাস করি, দেশের সব মানুষ এখন চায় একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠুক। সরকার সেই চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো জানান, নির্বাচন কমিশনের কাঠামোতে ইতোমধ্যে একটি বড় ধরনের সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে।

তার অংশ হিসেবে গঠিত রিফর্ম কমিশন সুপারিশ ও প্রস্তাবনা প্রদান করেছে, যেগুলোর আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে। বর্তমানে সেই সুপারিশ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে।

শফিকুল আলম বলেন, আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাচ্ছি। একটি ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচনই আমাদের লক্ষ্য। আমাদের ইচ্ছা, জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধিরাই যেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনকে একটি উৎসবমুখর পরিবেশে রূপ দিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।

এ সময় প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় খুলনার শীর্ষস্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

-বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...