তিনবার ভেঙেছে সংসার, তবু বিয়েতে আস্থা শ্রাবন্তীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৮, | ১১:৫০:১৮ |

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, যিনি তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এ নায়িকা। বিশেষ করে তার বিয়ের সম্পর্ক এবং বার বার ডিভোর্সের কারণে তিনি প্রায়ই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন।

তিনবার বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী, তবে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। সর্বশেষ তার তৃতীয় বিচ্ছেদ আদালত পর্যন্ত গড়ায়। এরপর তিনি একাধিক সম্পর্কেও জড়ান, যার ফলে উঠে এসেছিলেন আলোচনায়। তবে তিনবার বৈবাহিক জীবনে ভাঙন এলেও বিয়ে ও ভালোবাসার প্রতি আস্থা হারাননি শ্রাবন্তী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের অতীত ভুল হলেও তিনি এখনও মনে করেন—বিয়ে একটি সুন্দর প্রতিষ্ঠান এবং তাতে বিশ্বাস রাখা উচিত।

শ্রাবন্তী বলেন, ‘আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। কারণ, আমি আমার বাবা-মাকে দেখেছি। যারা বিয়ে করছেন, তারা যেন ভালো থাকেন, একে অপরের প্রতি স্বচ্ছতা বজায় রাখেন—এটাই কামনা করি।

কিন্তু কেন তিনটি দাম্পত্য সম্পর্কই টেকেনি? উত্তরে শ্রাবন্তীর অকপট স্বীকারোক্তি, ‘আমার ভুল ছিল আমি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম। আবেগে ভেসে গিয়েছিলাম। এখন বুঝি, বাস্তবতাকে গুরুত্ব দেওয়া জরুরি। নিজের ভালো থাকা এবং সম্মান বজায় রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ‘একটাই জীবন। কে কী বলছে, তা নিয়ে ভাবলে চলবে না। নিজের মন যা বলছে, সেটাই করা উচিত।’

১৮ বছর হওয়ার আগেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে করেন শ্রাবন্তী। তাদের একমাত্র ছেলে ঝিনুক (অভিমন্যু)। পরে সেই সম্পর্ক বিচ্ছেদে গড়ায় ২০১৬ সালে। এরপর দ্বিতীয়বার কৃষাণ ব্রজ এবং তৃতীয়বার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে সম্পর্কগুলোও টেকেনি। চলতি বছরের এপ্রিল মাসে রোশনের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ হয় অভিনেত্রীর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...