সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন বাংলাদেশি তরুণের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৩, | ১১:৪৯:১০ |

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে তরিকুল নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার ফুলতলী ৪৭ ও ৪৮ নম্বর পিলারের মিয়ামারের ২শ মিটার অভ্যন্তরে ঘটনা ঘটে। পরে স্থানীয় আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহত তরিকুল কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে চোরাই পথ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে তরিকুল। এ সময় সীমান্তে পুতে রাখা মাইন বিস্ফোরণ হলে তরিকুলের বাম পায়ের নিচের অংশ উড়ে যায় এবং হাতেও আঘাতপ্রাপ্ত হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, চোরা চালানের মালামাল আনতে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিল তরিকুল।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ফুলতলী এলাকায় মিয়ানমারেরর অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। বাম পায়ে ও হাতে আঘাত পেয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...