সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : সানাউল্লাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩১, | ০৯:৫৮:০৬ |
নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ চলছে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশান অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ নির্বাচন কমিশনার বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যাগ নেয়া হচ্ছে। এছাড়া এবারের নির্বাচনে প্রবাসী ও জেলাখানার বন্দিরা ভোট দিতে পারবেন।
 
মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিগত দিনে মানুষ নির্বাচনই ভুলে গিয়েছিল। সেই পরিবেশও ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন।
অনুষ্ঠানে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করা হবে। তাদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাঁধা নেই।
এদিকে ‎বিকেলে প্রকাশ হবে সম্পূরক ভোটারের চূড়ান্ত তালিকা। খসড়া তালিকা থেকে ভোটার বাড়ছে এক লাখের কিছু বেশি। বিকেল ৩টার পর সচিব ব্রিফ করবেন ভোটার তালিকা নিয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...