সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

বৈশাখের বিকেলে রমনাপার্কে দর্শনার্থীদের ভিড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১৪, | ০৯:৫০:৩৪ |

পহেলা বৈশাখের বিকেলে রাজধানীর রমনাপার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। পার্কে ঘুরতে এসেছেন নানা শ্রেণিপেশার মানুষ। সোমবার (১৪ এপ্রিল) রমনাপার্কে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে রমনাপার্ক ঘুরে দেখা যায়, সকাল থেকে পহেলা বৈশাখের নানা আয়োজন চলছে রমনাপার্কে। আয়োজন দেখতে এসেছেন দর্শনার্থীরা। কেউবা এসেছেন ছুটির দিন উদযাপন করতে।

কেউ এসেছেন বাচ্চা নিয়ে, কেউ এসেছেন বন্ধু-বান্ধব নিয়ে, আবার কেউবা এসেছেন পরিবার নিয়ে। সবাই নিজের মনের আনন্দে সময় কাটাচ্ছেন।

জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে রমনাপার্কে আগত দর্শনার্থীদের বাড়তি নিরাপত্তা দিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ, র‌্যাবের পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্য ও কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন রমনায়। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এদিকে রমনাপার্কে উপচে পড়া ভিড় রয়েছে দর্শনার্থীদের। রমনার প্রতিটি কোণ যেন হয়ে উঠেছে একেকটি মিলনমেলা। লাল-সাদা শাড়ি, রঙিন ফিতা আর পাঞ্জাবিতে সেজেছেন তরুণ-তরুণীরা। চারপাশে বেজে চলেছে ঢাক-ঢোল, বাঁশি আর লোকগান। শিশু চত্বরে শিশুদেরও রয়েছে উপচে পড়া ভিড়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...